1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আরো এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

করোনায় আরো এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৪১৪ বার

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কে এম মুন্তাকিম চৌধুরি। তিনি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক ছিলেন।

এছাড়া কর্মজীবনে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ ও শিকদার মেডিকেল কলেজেও অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। বিশিষ্ট এই মেডিসিন বিশেষজ্ঞ দেশে হাতে গোনা কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে অন্যতম। চিকিৎসায় তিনি সার্জারির চাইতে ওষুধ দিয়ে নিরাময়ে জোর দিতেন বেশি। পুরান ঢাকার লালবাগ, কসাইটুলী, নাজিমুদ্দিন রোডের বাসিন্দারা ও কেরানীগঞ্জের বেশিরভাগ লোকই তার কাছে থেকে চিকিৎসা সেবা নিতেন। আদি ঢাকার লোকের সঙ্গে তার পারিবারিক বন্ধন হওয়ায় সেখানকার একজন খ্যাতিমান চিকিৎসক হয়ে উঠেছিলেন ডা. কে এম মুন্তাকিম চৌধুরি।

মৃত্যুকালে তিনি রেখে গেছে ৪ পুত্র ও স্ত্রী। পুত্রদের মধ্যে দুজন চিকিৎসক। অধ্যাপনা থেকে অবসর নেয়ার পর নিজের মায়ের নামে ঢাকার বেচারাম দেউরিতে তিনি একটি হাসপাতাল নির্মাণ করেন। যার নাম কেজি হাসপাতাল।

পারিবারিক সূত্রে মরহুমের বড় ছেলে ডা. লাকী জানান তার আব্বা নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে রাসমনো হাসপাতালে ভর্তি হোন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১ টায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এ খবর নিশ্চিত করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তিনি বলেন, ‘ডা. কেএম মুন্তাকিম চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।’ ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৬০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ডা. কে এম মুন্তাকিম চৌধুরির মৃত্যুতে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চিকিৎসকদের একাধিক সংগঠন ও তার প্রতিষ্ঠানের সকল কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net