1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জে চুরি হওয়া ৫টি ল্যাপটপ উদ্ধার : ১জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

কালীগঞ্জে চুরি হওয়া ৫টি ল্যাপটপ উদ্ধার : ১জন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৭০ বার

মোঃ জাহিদ হোসেন,জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের চুরি হওয়া ৫টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টরসহ আনোয়ার হোসেন সজীব (২৫) নামে ১জনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার ৭ জুলাই বিকালে কালীগঞ্জ উপজেলার কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সজীব কালীগঞ্জ উপজেলার কাজীরহাট এলাকার কুতুব উদ্দিনের পুত্র।
জানা গেছে, গত ১৭ মে দিনগত রাতে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার হ্যাসবলের রড কেটে ৯টি ল্যাপটপ চুরি হয়। চুরি যাওয়ার পর এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি টিম গঠন করা হয়। এই টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫টি ল্যাপটব ও ১টি প্রজেক্টরসহ আনোয়ার হোসেন সজীব নামে ১জনকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার বিকালে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সজীবকে তার বাড়ি থেকে আটক করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net