1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কথা বলা হাস্যকর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কথা বলা হাস্যকর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৯৯ বার

(বিশেষ প্রতিবেদ) মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

বিএনপি দুর্নীতিতে পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কথা বলা হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৬ জুলাই) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং তাঁর ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল। আর লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে বিএনপি প্রত্যাখ্যাত।’

করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে এবং এই করোনাকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের কথা শুনে মনে হয় পূর্নিমার রাতেও বিএনপি অমাবস্যার অন্ধকার দেখতে পায়।’

করোনা মোকাবিলায় সরকার সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে, ভেন্টিলেশন ব্যবস্থা, চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধি করছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সরকারের সমন্বিত ও দক্ষতার কারণেই এসব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ।’ এসময় বিএনপিকে বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

যশোর ও বগুড়া উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে হাত নেই। করোনাকলেও সাংবিধানিক বাধ্যবাধতার কারণে বিশ্বের অনেক দেশেই জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net