1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে হত্যা মামলার আসামি আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

ফটিকছড়িতে হত্যা মামলার আসামি আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৭৭ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির আলোচিত রাশেদ কামাল হত্যাকাণ্ডের সাইদুল আলম প্রকাশ লেংগা সাহেদ নামে আরো এক আসামী গ্রেফতার হয়েছে।
শুক্রবার ফটিকছড়ি থানার এসআই সঞ্জয় কুমার ঘোষ ও এসআই এইচ.এম দেলোয়ার হোসেন লেংগা সাহেদকে গ্রেফতার করে।
পরে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় তৈরী ২টি অস্ত্র ও ২টি কার্তুজ তার হেফাজতে আছে মর্মে স্বীকার করে। পরে তার বসতবাড়ির ছাদে যাওয়ার দরজার পাশ থেকে নিজেই অস্ত্র ও কার্তুজগুলো বের করে দেয়।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এইচ.এম দেলোয়ার হোসেন জানান, এ পর্যন্ত এই মামলায় ৯ জন আসামিকে আটক করা হয়েছে। তন্মধ্যে লেংগা শাহেদসহ ৭জন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চারটি অস্ত্র এবং আসামিদের হেফাজতে থাকা ১শ’ ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net