1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঙালি জাতির জন্য এখনো কাঁদে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

বাঙালি জাতির জন্য এখনো কাঁদে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৫০ বার

কবি মাদল বড়ুয়াঃ

হৃদয়ের রাজা তোমাকে হারিয়ে,সারা বাংলা কাঁদে,
জোছনার আলো ছড়িয়েছ তুমি,যেমন ছড়ায় চাঁদে।

তোমাকে হারিয়ে বাঙালি হয়েছে,এতিমের মত নিঃস্ব,
তোমার বিহনে কাঁদছে বাংলা,কাঁদছে সারা বিশ্ব।

বাঙালিকে এতিম করে কোথায় গেলে তুমি হারিয়ে?
বাংলার সিংহাসন ডাকছে তোমায় দু’হাত বাড়িয়ে।

এসো গো বাঙালি এসো গো পিতা,বাঙালি যে চায়,
তোমায় হারিয়ে বাঙালিরা আজ শুন্য পাগল প্রায়।

তোমার হারানো স্মৃতি মনে পরলে;উঠে বৈশাখী ঝড়,
বাঙালি জাতিকে এতিম করে, কেন করে দিলে পর?

বাংলা কাঁদছে অবিরাম ধারায় তোমার শুন্যে আজ,
বাঙালির ঘরে হাহাকার পড়েছে,বন্ধ সবার কাজ।

আকাশ কাঁদে বাতাস কাঁদে,আরো কাঁদে বাঙালি,
তোমাকে হারিয়ে বাঙালি জাতি হয়ে গেছে কাঙালি।

বাংলার কৃষক বাংলার মজুর কাঁদে তোমার জন্য,
পৃথিবীর মাঝে বাঙালি আজ,তোমার কারণে ধন্য।

রিক্ত বাঙালি অশ্রুসিক্ত,সবখানে তোমার ছায়া,
তোমার স্মৃতিতে কাঁদছে বাঙালি,ধরে না আর মায়া।

বাংলার মাটি বাংলার জল সবাই,তোমার কথা বলে,
বাঙালি এখনো তোমার পথ ধরে,একই ভাবে চলে।

আজ তোমার জন্য নীরবে কাঁদছে,বাংলার পথ ঘাট,
কাঁদছে আরো তোমার জন্য বাংলার খোলা মাঠ।

কেয়া ঘাটে মাঝিরা কাঁদে,নৌকায় শুভ্র পাল তুলে,
তুমি বাঙালির প্রাণের রাজা, যায় নিই কেহ ভুলে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net