1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নকল ও ব্যান্ডরোল বিহীন কম দামি বিড়িতে বাজার সয়লাব - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

মাগুরায় নকল ও ব্যান্ডরোল বিহীন কম দামি বিড়িতে বাজার সয়লাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৯২ বার

মোঃসাইফুল্লাহঃ শ্রমঘন বিড়ি শিল্প রক্ষার্থে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে বিড়ির উপর ধার্যকৃত সম্পূর্ন মূল্য স্তর প্রত্যাহারের দাবিতে লিখিত বক্তব্য প্রদান করেন মাগুরা জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মনোজিত কুমার। মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি প্রেরণ করেন বলে জানা গেছে।
তিনি তাঁর লিখিত বক্তব্যে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিড়ি শিল্পকে শুল্ক মুক্ত ঘোষনা করেছিলেন। কিন্তু ক্রমাগত শুল্ক বৃদ্ধির কারনে এ শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটে বিড়ির মূল্য স্তর ১৪ থেকে ১৮ টাকা করা হয়েছে, যা শ্রমঘন বিড়ি শিল্পের অস্তিত্বেও হুমকি স্বরুপ।

উল্লেখ্য, পূর্বেই অতিরিক্ত শুল্ক বৃদ্ধির কারনে নকল বিড়ি ও ব্যান্ডরোল বিহীন কম দামি বিড়িতে মাগুরার হাট বাজারসহ সর্বত্র সয়লাব হয়ে গেছে।যার কারনে প্রতিষ্ঠিত কোম্পানী সমূহের বিক্রয় কমে যাওয়ায় বিড়ি উৎপাদন ও কমে গেছে (প্রায়ই ফ্যাক্টরিতে বর্তমানে সপ্তাহে ২/১ দিন কাজ করানো হয়, অন্য দিনগুলোতে ফ্যাক্টরি বন্ধ থাকে)। বর্তমান করোনা পরিস্থিতিতে এ অবস্থা আরো ভয়াবহ হয়েছে।

এমতাবস্থায় করোনা পরিস্থিতি, নকল বিড়ি প্রতিরোধে, বিড়ি শ্রমিকদের কর্মসংস্থান এবং দেশীয় শিল্প সু-রক্ষার স্বার্থে ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিড়ির উপর প্রতি প্যাকেটে অতিরিক্ত ধার্যকৃত মূল্য স্তর ৪ টাকা প্রত্যাহার করে পূর্বের অবস্থায় ১৪ টাকা রাখার আহ্বান জানানো হয়।

লিখিত বক্তব্যের অনুলিপি অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net