1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের সুলতানপুর হাসপাতাল থেকে সুস্থ হওয়া দু"করোনা রোগীকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

রাউজানের সুলতানপুর হাসপাতাল থেকে সুস্থ হওয়া দু”করোনা রোগীকে সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৭০০ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানে সুলতানপুর ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের ৫০শয্যার আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হয়ে দুই করোনা রোগী বাড়ি ফিরেছেন। আইসোলেশন সেন্টার থেকে সুস্থ হওয়া দু” করোনা রোগীকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে এই সংবর্ধনা দেয়া হয় সেখানে। এসময় দু”করোনা যোদ্ধাকে করতালির মাধ্যমে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র সাংসদের মূখপাত্র জমির উদ্দিন পারভেজ।এসময় উপস্থিত ডা. ফজল করিম বাবুল, সেন্টাল সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিবসহ চিকিৎসক, নার্স ও আইসোলেশন সেন্টার পরিচালনাকারীরা। সুস্থ হওয়া দু’রোগীর নাম দিদারুল আলম,বদিউল আলম। তাঁরা দু”জন তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাউজান আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে আমরা সুস্থ হয়েছি।এখানে ডাক্তার, নার্স, আয়া সবাই আন্তরিকভাবে সবসময় দেখ ভাল করেছেন। তারা অতিথির মতো আপ্যায়ন করেছেন। উন্নত মানের খাওয়ার ও ঔষধপত্র দিয়েছেন। তাঁরা রাউজানের সাংসদ ও সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাউজানে আইসোলেশন সেন্টার করাতে আজ আমরা চিকিৎসা পেয়েছি।রাউজানে করোনা আক্রান্ত সবাই চিকিৎসা পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net