1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩১৬ বার

লাভলু শেখ,স্টাফ রিপোটার লালমনিরহাটঃ
করোনা উপসর্গ নিয়ে লালমনিরহাট শহরের বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হকের মৃত্যু হয়েছে।

সোমবার ২৭ জুলাই প্রথম প্রহরে রাত ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়।

জানা যায়, গত ১৯ জুলাই তিনি ব্রেইন স্ট্রোক করলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ২২ জুলাই আইসিইউতে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে রবিবার ২৬ জুলাই রাতে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে দিন গত রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্য ঘোষণা করেন।

সোমবার ২৭ জুলাই দুপুর ১২টায় লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দানে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয় এবং পরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গ্রামের বাড়ি দূর্গাপুরে মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিকেলে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net