ঢাকা   ০৩:১০:১১ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৪১২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে পৌরবাসীর সেবায় নিবেদিত রয়েছেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। দিনরাত পৌরবাসীকে সেবা দেওয়া এই মানুষটি এখন করোনা পজেটিভ হয়ে নিজেই লড়ছেন অদৃশ্য এই জীবাণুর বিরুদ্ধে।

শুক্রবার (৩ জুলাই) পৌরমেয়র মাহমুদ পারভেজ এর করোনা পজেটিভ শনাক্ত হয়ছে। বৃহস্পতিবার (২ জুলাই) তিনি নমুনা দিয়েছিলেন।

এর আগে বুধবার (১ জুলাই) তিনি শরীরে জ্বর অনুভব করেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের পরামর্শে বৃহস্পতিবার (২ জুলাই) তিনি নমুনা দেন। শুক্রবার (৩ জুলাই) তিনি কোভিড-১৯ পজেটিভ আসার এসএমএস পেয়েছেন।

পৌরমেয়র মাহমুদ পারভেজ নিজেই তাঁর করোনা পজেটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

পৌরমেয়র মাহমুদ পারভেজ বলেন, করোনা সংক্রমণের এই সময়ে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সুস্থ হয়ে আবার পৌরবাসীর সেবায় ফিরতে চাই। এ জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি