1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের প্রতিবাদে বাম জোটের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

গাইবান্ধায় রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের প্রতিবাদে বাম জোটের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৫৪৭ বার

আনোয়ার হোসেন শামীম,
গাইবান্ধা প্রতিনিধি:

রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় বাম জোটের উদ্যোগে শহরের ১নং রেলগেইট এলাকায় গতকাল সোমবার এক মানববন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিপিবি গাইবান্ধা জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস মিহির ঘোষ, জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, বাসদ মার্কসবাদী জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার মোদক প্রমুখ।
বক্তারা বলেন, করোনা মহামারি সংকটে জনগণের জীবন-জীবিকা নিয়ে জুয়া খেলায় মেতে উঠেছে। তারা করোনা মোকাবেলায় যথাযথ ব্যবস্থা না নিয়ে করোনা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে অসংখ্য মানুষকে করোনার নাম করে খুনের আয়োজন করলেন। দূর্নীতি-লুটপাট ও ভুলনীতির দায় শ্রমিকদের উপর চাপিয়ে লোকসানের অজুহাতে রাষ্ট্রীয় ২৫টি পাটকল বন্ধ ঘোষণা করেছেন। এই দেশের অর্থনীতি চলে পাটকল থেকে আসা শ্রমিকদের রক্ত ঝড়া ঘামে অর্জিত মুনাফা দিয়ে। সরকার থেকে শুরু করে সরকারের অধীনে কর্মরত প্রতিটি মানুষের বেতন হয় শ্রমিকদের শ্রমের মূল্যে। সেই সরকার আজ তার পুজিঁবাদী আগ্রাসনকে বিলাসের কারখানায় পরিণত করে শ্রমিকদের পেটের কারখানায় তালাবদ্ধ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net