1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিত, অভিযুক্ত বখাটে আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

চৌদ্দগ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিত, অভিযুক্ত বখাটে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৩১ বার

জামাল উদ্দিন স্বপনঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মেহেদীন হাসান(২২) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। বখাটে মেহেদী হাসান উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর গ্রামের পূর্ব পাড়ার ফরিদ আহম্মেদের ছেলে। তার বিরুদ্ধে মামলা শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ।
জানা গেছে, বুধবার বিকেলে বেলঘর গ্রামের ভাড়াটিয়া স’মিল মিস্ত্রীর মেয়ে স্থানীয় মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী(১১) দোকানের উদ্দেশ্যে বের হয়। বখাটে মেহেদী হাসান তাকে দেখতে পেয়ে জোরপূর্বক পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে শিশুটির হাত-পা বেধে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে ধর্ষিতাকে উদ্ধার ও বখাটে মেহেদী হাসানকে আটক করে। খবর পেয়ে পুলিশ ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করে এবং বখাটে মেহেদী হাসানকে থানায় নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net