ঢাকা   ০২:১৩:২২ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

জনগণ বিদ্যুতের ভুতুড়ে বিল থেকে পরিত্রাণ চায় : ন্যাপ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

জনগণ বিদ্যুতের ভুতুড়ে বিল থেকে পরিত্রাণ চায় : ন্যাপ
বিদ্যুৎ অফিসে গিয়ে ধরনা দিয়েও গ্রাহকরা ভুতুড়ে বিলের বিষয়ে সঠিক সমাধান পাচ্ছেন না। ফলে দুর্ভোগ তাদের পিছু ছাড়ছে না। জনগণ বিদ্যুতের ভুতুড়ে বিল থেকে পরিত্রাণ চায়।

বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি চলছে করোনাকাল শুরুর পর থেকে। পরপর দুই মাস বিদ্যুতের মিটার রিডাররা গ্রাহকদের বাসায় যাননি। ঘরে বসেই আনুমানিক বিল করেছেন। অবশ্য পরে এগুলো সমন্বয় করা হলেও আবারও বহু গ্রাহক নতুন করে দুর্ভোগের শিকার হচ্ছেন।

তারা বলেন, সরকারের নানা ঘোষণা, তদন্ত কমিটি, গণশুনানি কোনো কিছুতেই ভুতুড়ে বিল থেকে নিস্তার মিলছে না। অভিযোগের পর বিতরণ কোম্পানি কিছু গ্রাহকের বিল সমন্বয় করলেও দুর্ভোগের শেষ নেই। সারাদেশে বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিগুলো গ্রাহকদের ওপর মনগড়া ভুতুড়ে বিল চাপিয়ে দেয়ায় মধ্য দিয়ে জনগণকে দুঃসহ কষ্টের মধ্যে নিপতিত করছে।

নেতৃদ্বয় বলেন, করোনাকালে দীর্ঘ সময় ধরে মানুষ প্রায় আয়হীন। অনেক চাকরিজীবী তাদের কর্ম হারিয়েছেন নতুবা পূর্বের তুলনায় প্রায় অর্ধেক বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। অধিকাংশ মানুষের সাধারণ জীবনযাপনেও নাভিশ্বাস উঠে গেছে। এমতাবস্থায় বিদ্যুৎ কোম্পানিগুলোর অব্যাহত এ আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি