1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিজের ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

নিজের ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬৫১ বার

(বিশেষ প্রতিবেদক) মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) মুক্তিযোদ্ধাদের মধ্যে নিজের প্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে সাত হাজার টাকা করে দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঈদুল আজহা সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসভবনে মণিপুরী পাড়ার ৩১ জন মুক্তিযোদ্ধার মাঝে বিতরণ করেন এবং তাদের সঙ্গে ঈদ উপলক্ষে কুশল বিনিময় করেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই উপহার। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তার প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পরপর এ জমানো ভাতা তার নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net