1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩০২ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তারা হলেন, বাগেরহাট জেলা আনসার ভিডিপি’র সহকারি কমান্ডেন্ট মো. মিজানুর রহমান (৪৫)। এই কর্মকর্তার বাড়ি বরিশালে। অন্যজন ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্য আব্দুস সালাম (৫৫)। তাদেও দুজনেই নমুনা সংগ্রহ করা হয়েছে। গ্রাম পুলিশের সদস্যকে করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। বাগেরহাট সহকারি জেলা কমান্ডেন্টের লাশ তার গ্রামের বাড়ী বরিশালে পাঠিয়ে দেয়া হয়েছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১১ জনে। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৯০ জন সুস্থ্য হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাট জেলা আনসার ভিডিপি’র কমান্ডেন্ট নাহিদ হাসান জানান, সহকারি জেলা কমান্ডেন্ট মো. মিজানুর রহমান আনসার ভিডিপি কার্যালয়ের ব্যারাকে একাই থাকতেন। গত কয়েক ধরে তিনি করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও এ্যাজমা রোগে ভূগছিলেন। তিনি হাসপাতালে না যেয়ে ব্যারাকে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। দুপুরে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে আমরা তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারন জানতে নমুনা সংগ্রহ করেছে হাসপাতারের চিকিৎসকরা। এই কর্মকর্তার গ্রামের বাড়ি বরিশালে লাশ পাঠিয়ে দেয়া হয়েছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য আব্দুস সালাম নামে ব্যক্তি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে করোনা স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net