1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে বাঁধনের উদ্যোগে জনসেবা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে বাঁধনের উদ্যোগে জনসেবা দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৭৮ বার

নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে জনসেবা দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভা ও জনসেবা বিষয়ে সংবাদ প্রকাশের জন্য ৪ জন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান ও পুরুস্কৃত করা হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। আলোচনা সবায় তিনি বাঁধনের যুব গ্রæপের সদস্যদের বাদী এবং চাহিদার প্রেক্ষিতে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ফ্রি ওয়াই-ফাই জোন এবং উপজেলা পর্যায়ে সার্বক্ষনিক সেবার জন্য একটি হট লাইন চালুর ঘোষনা দেন।
বাঁধনের ইয়ূথ গ্রæপের সদস্য আবু সাঈদ এর সঞ্চালনা ও বাগেরহাট ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগার আলী, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম। এছাড়ও অনুষ্ঠানে বাঁধনের ইয়ূথ গ্রæপের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জনসেবা বিষয়ে সংবাদ প্রকাশ করার জন্য চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ইয়ামিন আলী, বাংলা নিউজ২৪ এর জেলা প্রতিনিধি এসএস শোহান ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net