1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৭১ বার

মো. ইসমাইল হোসেন,মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :- মানিকছড়ি উপজেলার তিনটহরী নামার পাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে মো. আবুল কালাম (৪০) নামের এক বালু উত্তোলন কারীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা।

বুধবার (১জুলাই) দুপুরে সেনাবাহিনীর সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা তিনটহরী নামার পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গেলে ৪ টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখে ঘটনাস্থলেই ৪ টি ড্রেজার মেশিন বিনষ্ট করেন। পরে বালু উত্তোলনকারী মো. আবুল কালাম’কে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা জানান, জেলা প্রশাসক থেকে উপজেলার চেংগুছড়া বালু মহলকে বৈধ বালু মহল হিসেবে ইতোপূর্বে ইজারা প্রদান করা হয়েছে। উপজেলার অন্য কোথাও যদি কোন বালু মহল থেকে থাকে তবে সেগুলো অবৈধ। অবৈধ বালু মহল বন্দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net