1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মসজিদের মেহবার ভাংচুরের ঘটনায় জড়িত এক আসামীকে গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

রাউজানে মসজিদের মেহবার ভাংচুরের ঘটনায় জড়িত এক আসামীকে গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৭৮ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানের উরকিরচর হারপাড়া এলাকায় আল-ফালাহ্-মহিলা মাদ্রাসা জামে মসজিদের মেহরাব ভেঙ্গে দেয়ার অভিযোগে মোহাম্মদ মাহমুদ (৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটককৃত ব্যক্তি উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মিয়া বাড়ির মৃত আব্দুল লতিফের পুত্র।১৫ জুলাই বুধবার দুপুরে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মহসিন রেজা,রাউজান থানার এস আই ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে ওই থেকে তাকে গ্রেপ্তার করে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ বলেন,প্রকাশ্য দিবালোকে লাথি মেরে মসজিদের মেহরাব ভাঙ্গার ঘটনার সাথে জড়িত মাহমুদকে গ্রেপ্তার করার পর বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আমরা চেষ্টা করছি মেহরাব ভাংচুরের পিছনে আরো কারা জড়িত রয়েছে। তাঁদের সবাইকে আইনের আওতায় আনা হবে।উল্লেখ্য যে গত ১১ জুলাই শনিবার মসজিদের মেহরাব ভেঙ্গে দেয়ার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আনোয়ার চৌধুরীর পুত্র তৌসিফ আনোয়ার (২৫)ও তাঁর চাচা আব্দুল লতিফের পুত্র মাহমুদ (৫০) সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে রাউজান থানায় মামলা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুছ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net