1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে শশুর বাড়ীতে সিদ কেটে ডুকে স্ত্রী শাশুড়িকে ছুরিকাঘাত: আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

রামগড়ে শশুর বাড়ীতে সিদ কেটে ডুকে স্ত্রী শাশুড়িকে ছুরিকাঘাত: আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৩৩ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
জেলার রামগড়ের পাতাছড়া ইউনিয়নের চাষীপাড়া এলাকায় ভোর রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও তার সহযোগীদের হামলায় সুমী আকতার রহিমা (২৩) ও তার মা কামরুন নাহার (৪৭) গুরতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানিয়রা জানান, ২০১৪ সালে ঢাকা গার্মেন্সে চাকুরী করার সুবাধে মিল্টনের সাথে রিমার বিয়ে হয় তাদের ২ বছর বয়সী ১টা কন্যা সন্তান রয়েছে। গত ৩মাস পূর্বে তাদের সাংসারিক বনিবনা না হওয়ায় রিমা স্বামীকে ডিভোর্স দেয় । কিন্তু রবিবার ভোর রাতে স্বামী মিল্টন সহ আরো ৩জন প্রাইভেটকার নিয়ে রিমাদের বাড়িতে এসে ঘরের সীদ কেটে প্রবেশ করে স্ত্রী রিমা ও তার মাকে কুপিয়ে জখম করে। এসময় তাদের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরে তাদের ধাওয়া করে জালিয়াপাড়া বাজারে আটক করে গণদোলাই দিয়ে প্রাইবেটকারসহ হাফছড়ি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হলে রামগড় থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, মিল্টন শিকদার জাহিদ (৩৭) পিতা শাহজাহান, এস এম রনি আহাম্মেদ (২৩), পিতাঃ মোঃ গাউস, সাজিদুল ইসলাম (২২) পিতাঃ শফিকুল ইসলাম, ও সফিকুর সমাদ্দার (৩৮) আবুল হোসেন সামাদ্দার সর্ব গ্রাম প্রহরডাঙ্গা, কালিয়া, জেলা নড়াইল। এর মধ্যে আসদুস সামাদ সাইফুল (৫৫) পিতা- মতিন প্রধান, গ্রাম রৌশনপুর পূর্বপাড়া, থানা পিরগঞ্জ রংপুর পালিয়ে যায়।
আহত সুমি আক্তার রহিমা জানান, বিয়ের পর থেকে স্বামী অমানুষিক নির্যাতন চালাতো। তার স্বামী একজন পেশাদার ছিনতাইকারী এর পূর্বেও তিনি ২বার জেল খেটেছেন এসবের কিছুই তিনি জানতেন না, জানার পর তিনি মায়ের কাছে চলে আসেন এবং তার কোন বরন পোষণ না দেয়া ও নির্যাতন করায় ৩ মাস পূর্বে স্বামীকে তালাক দেন। রবিবার ভোররাতে তাকে হত্যার উদ্দেশ্য সহযোগীদের নিয়ে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় ।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান জানান, এ বিষয়ে নির্যাতিতা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেছেন। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net