1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৭০ সালের মুজিব ভাই # কবি মাদল বড়ুয়া - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

৭০ সালের মুজিব ভাই # কবি মাদল বড়ুয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩২৪ বার


আমি ১৯৭০ সালের উত্তাল দেখেছি
শেখ মুজিবের ডাকে,
সমগ্র বাংলা কেঁপেছিল তখন
লক্ষ জনতার হাঁকে।

আমি বাঙালির বুকে দেখেছি
স্ফুলিঙ্গের আগুন,
মুজিবেরডাকেএসেছিল বাংলায়
সর্বো কালের ফাগুন।

কৃষাণ কৃষাণী ছাত্র জনতার মুখে
শুনি মুজিবের নাম,
সারাবাংলায়মুজিবের কথা ছাড়া
আর কারো নেই দাম।

বাংলার আকাশ বাতাসেএক ধ্বনি
উঠত শেখ মুজিব,
এ ধ্বনির আওয়াজে বাংলার লোক
হয়ে যেত উদগ্রীব।

পল্লী গাঁয়ের চপল বালিকার মুখে
শুনেছি মুজিবের কথা,
লক্ষ জনতার মুজিবের শ্লোগানে
কেঁপে উঠে তরু লতা।

নবীন আলোর নতুন সূর্য উঠেছিলো
বাংলার প্রান্তেরে,
মুজিবের ডাকে বাংলার বুক
কাঁপছিল তর- তরে।

আমরা বাঙালি আমরা যে পারি
সব কিছু করে জয়,
মুজিবের মতো নেতা সাথে আছে যাদের
কিসের আবার ভয়।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net