1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারার সরকার হাঁটে শেষ সময়ে পশু সংকট , ক্রেতাদের হতাশা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

আনোয়ারার সরকার হাঁটে শেষ সময়ে পশু সংকট , ক্রেতাদের হতাশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৬৮৮ বার

আনোয়ারা সংবাদদাতাঃ
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি মুসলমান দের দ্বিতীয় সব চেয়ে বড় মর্যাদা পূণ ঈদুল আযহার।
কোরবানি মাস (জিলহজ ) শুরু আগে চট্টগ্রামে
কোরবানি পশু ছিলো যথেষ্ট পরিমাণে ।
আজ ৩১জুলাই শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সবচেয়ে বৃহৎ কোরবানীর পশুর হাট তৈলারদ্বীপের সরকারটে দেখা দিলো কোরবানি পশু সংকট । হঠাৎ করে গতকাল থেকে আনোয়ারা বিভিন্ন পশুর হাটে দেখা দিয়েছে কোরবানীর পশুর সংকট। গরুর জন্য হাহাকার পড়ে গেছে। বাজার গরুশূন্য হয়ে পড়েছে। দুপুর হতেই কমতে শুরু করেছে ছোট গরুর সংখ্যা, দাম হয়েছে চরা। শেষ মুহূর্তে এসে যারা পশুর জন্য অপেক্ষা করেছিল তারা পড়েছে চরম বিপাকে। মানুষের জন স্রোত হলেও গরু নেই হাঁটে। চড়া দাম দিলেও কিনে নিয়ে যাচ্ছে মানুষ।কোরবানির পশুর জন্য শেষ মুহূর্তে হন্য হয়ে ঘুরছে মানুষ। ছুটছেন এক বাজার থেকে অন্য বাজারে। কোথাও কাঙ্খিত গরুর দেখা মিলছে না। যে অল্প সংখ্যক আছে তার দামও চড়া। এই সময়ে এবার পশুর সংকট দেখা দেয়ায় কোরবানি দিতে পারা নিয়ে অনিশ্চয়তায় তারা। বাজারে গরুর চেয়ে ক্রেতা বেশি।
বাজার ইজারাদাররা বলছেন, চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর যে ব্যাপারীরা গরু আনেন, তারা করোনা পরিস্থিতির কারণে এবার আসেনি। শুরু থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গরুর বাজার বসা নিয়ে সংশয়ের কারণেও অনেক ব্যাপারী এবার বাজারমুখী হননি। এছাড়া বাজার শুরুর পর থেকে ক্রেতা না পাওয়ায় স্থানীয় ব্যাপারীরা গরু নিয়ে গ্রামের হাটগুলোতে ছুটেছেন। বৃহস্পতিবার বিকেল থেকে আনোয়ারা বাজারগুলোতে হঠাৎ করে ক্রেতার আধিক্য বাড়ায় বাজারে গরু সংকট শুরু হয়েছে। তবে সংকট মোকাবিলায় এরমধ্যে সরকার হাঁটের আশপাশের গ্রামগুলো থেকে গরু নিয়ে আসতে মাইকিং করছে ইজারাদাররা।
বাঁশখালী এবং শহর থেকে আসা বেশ কয়েক জন ক্রেতা সাথে কথা বলে জানা যায় ,করোনা আতঙ্কে গরু কিনতে প্রথম দিকে হাটে এসে গরু কিনেটা ভয়ের মধ্যে ছিলাম। শেষ বাজারে গরু কিনার কথা চিন্তা করে আগেভাগে গরু কিনা হয়নি এখন বাজারে এসেছি মাঝারি ছোট গুরু তেমন নেই। এখন ছুটছে অন্য বাজারে। জানিনা আদৌ পশু কিনতে পারবে কিনা। এমত অবস্থায় জন্য আমরা খুব হতাশ। এক তথ্যে জানা যায়, গতকাল গ্রামের বাজারগুলো থেকে ব্যাপারীরা ছোট মাঝারি সাইজের গরু গুলো কিনে নিয়ে যায় শহরে বাজারে বিক্রি করার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net