1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু খুনের ঘটনায় আটক-৭ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

খাগড়াছড়িতে পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু খুনের ঘটনায় আটক-৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৬৮৮ বার

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত ২৪ জুলাই বাড়ি থেকে ডেকে নিয়ে পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু হত্যা মামলায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

১৬ আগস্ট রবিবার ও গত শনিবার বিকেলে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে অংশ নেয়াদের আটক করার দাবি পুলিশের। আটককৃতরা হলো, শান্তি ত্রিপুরা, সুমন ত্রিপুরা, ডেনী ত্রিপুরা, দীপন ত্রিপুরা, স্বপন ত্রিপুরা ও নিপন ত্রিপুরা। তাদের সবার বাড়ি মাটিরাঙ্গায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শাহনুর আলম জানান, পল্লী চিকিৎসক নুর মোহাম্মদের সাথে ত্রিপুরা এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে এমন সন্দেহ ছিল নিপন ত্রিপুরার। সন্দেহ থেকে ঘটনার দিন ২৪ জুলাই ভোরে বাড়ি থেকে প্রসূতি রোগীকে চিকিৎসা দেয়ার কথা বলে নুর মোহাম্মদকে ডেকে নিয়ে যায়। নিপন ত্রিপুরার নেতৃত্বে তার অপর ৬ সহযোগীসহ মিলে হত্যা করে মরদেহ সাপমারা ব্রিজের নিচে উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যায়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূইয়া জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে নুর মোহাম্মদ হত্যা মামলার ৭ আসামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net