1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘুর্ণিঝড় আম্ফানে ও করোনায় ক্ষতিগ্রস্ত শরণখোলায় কর্মহীনদের পাশে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

ঘুর্ণিঝড় আম্ফানে ও করোনায় ক্ষতিগ্রস্ত শরণখোলায় কর্মহীনদের পাশে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট

নইন আবু নয়ন, বাগেরহাট প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৪৬ বার

বাগেরহাটের শরণখোলা ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রি প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রস্ট (ডিসিএইচটি)। পিচ উইন্ডস জাপানের (পিডব্লিউজে) আর্থিক সহায়তায় ‘ইমারজেন্সি রিলিফ অপারেশন ফর সাইক্লোন আম্ফান এন্ড কভিট-১৯ অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ নামের প্রকল্পের মাধ্যমে এসব উপকরণ দেওয়া হবে। সংস্থাটি উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নে তাদের এই কর্মসূচী বাস্তবায়ন করছে।

সোমবার সকাল ১১টায় আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয় মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে খাদ্যসামগ্রি ও স্বাস্থ্য উপকরণ তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপন রনজিৎ হালদার, প্রকল্প সমন্বয়কারী সাদিয়া সামাদ মৌ, ডা. নাজমুল হোসেন, মাঠ ব্যবস্থাপক বিপ্লব কুমার বিশ্বাস, মাঠ কর্মকর্তা সুমাইয়া আক্তার, রিয়াদ আহমেদ, আরমান হোসেন প্রমূখ।

প্রকল্প ব্যবস্থাপক রনজিৎ হালদার জানান, দুটি ইউনিয়নের ঘূর্ণিঝড় আম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি এসব সামগ্রি পৌঁছে দেওয়া হবে। সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মাছ ধরা জাল, তাবু এবং সাবান, মাস্কসহ বিভিন্ন উপকরণ। পাশাপাশি করোনা সচেতনতার জন্য লিফলেট, ব্যানার, পোস্টার বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া, পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও পরিকল্পনা রয়েছে তাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net