1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগ জাতীয় শোক দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে তিনদিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা! ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়  সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগ জাতীয় শোক দিবস পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৪০ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।

শনিবার ১৫ আগস্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধুসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন চৌধুরী, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী ও উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার মোহনা মিলনায়তনে একই অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে এবং জীবিতদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলা সুপারভাইজার মো. আমির হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net