1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়ন তাঁতীলীগের শোকসভা ও মিলাদ মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়ন তাঁতীলীগের শোকসভা ও মিলাদ মাহফিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ১৯৭ বার

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে শোকসভা ও দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে আহম্মদাবাদ ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আহম্মদাবাদ ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মোঃ আব্দুল মুকিত মানির সভাপতিত্বে ও উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন স্বপন সাইর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসের, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবুল, উপজেলা তাঁতীলীগের সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজল মিয়া, উপজেলা তাঁতীলীগের সহ সভাপতি শেখ হাবিবুর রহমান, আহম্মদাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান শামছু, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শফিকুর রহমান শাফু, শানখলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শাহীন, গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের সদস্য সচিব শফিকুল ইসলাম রণি, আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম ও আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক কাওছার আহমেদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সভা শেষে ১৯৭৫ এর ১৫ই আগস্টের কালো রাত্রিতে শাহাদাতবরণকারী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net