1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটের শাফিন’র আই বি-ডিপি স্কলারশিপ লাভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটের শাফিন’র আই বি-ডিপি স্কলারশিপ লাভ

চুনারঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩৮৩ বার

উগান্ডার অ্যাকর্নস্ (Acorns) ইন্টারন্যাশনাল স্কুল (এআইএস) থেকে আই বি ডি পি স্কলারশিপ লাভ করেছে ফকরুল ইসলাম চৌধুরী শাফিন। তাকে আইবি ডিপ্লোমা প্রোগ্রামের জন্য ২০২০-২০২১ শিক্ষাবর্ষের জন্য ৪০% বৃত্তি প্রদান করেছে এআইএস স্কুল কর্তৃপক্ষ।

শাফিন তার এই অসাধারণ সাফল্যের জন্য তার পুরো টিউশন ফি এর উপর ৪০% স্কলারশিপ পেল। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে সাফিন একজন উল্লেখযোগ্য ছাত্র হিসেবে স্বীকৃতি পেয়েছেন তাই অ্যাকর্নস্ ইন্টারন্যাশনাল স্কুল থেকে আইবিডিপি স্কলারশিপটি প্রদান করা হয়।

শাফিন চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের নুরুল ইসলাম চৌধুরী মাফিক এর ছেলে। তিনি পেশায় এনজিও আশা সংস্থা উগান্ডার সি ই ও হিসেবে কর্মরত আছেন। তার মা আলেয়া সুলতানা দেশে থাকাকালীন সময় একজন সরকারী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন।

উল্লেখ্য, শাফিন তার কঠোর পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে ভাল ছাত্র হিসাবে প্রমাণিত করেছে তাই এআইএস স্কুল কর্তৃপক্ষ তার প্রচেষ্টা অব্যাহত রাখতে স্বীকৃতি দিতে এবং উৎসাহিত করতে এ স্কলারশিপ প্রদান করেএবং নির্বাচিত হওয়া পর এক বার্তার মাধ্যমে তার বাবা-মার কাছে ই-মেইলের মাধ্যমে জানায়।

যদিও এই বৃত্তিটি পুরো ২ বছরের ডিপি প্রোগ্রামের জন্য। তবে শাফিন তার শিক্ষা বৃত্তি অব্যাহত রাখবে তা নিশ্চিত করার জন্য এটি শিক্ষাবর্ষ শেষে (ডিপি ১-জুন২০২১) পর্যালোচনা করা হবে বলে ও কর্তৃপক্ষ জানায়।

উল্লেখ্য যে, MYP প্রোগ্রাম এবং আইজিসিএসই IGCSE পরীক্ষায় অসামান্য পারফরম্যান্সের জন্য স্কুল কর্তৃপক্ষ শাফিনকে এ বৃত্তিটি প্রদান করে। তার পরিবার তার ভবিয্যত সাফল্যের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net