1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিম্মি নারায়ণগঞ্জের ছাত্রদল : আকরাম-সজীবের কমিটি বাণিজ্যের নতুন সংযোজন শ্যামল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

জিম্মি নারায়ণগঞ্জের ছাত্রদল : আকরাম-সজীবের কমিটি বাণিজ্যের নতুন সংযোজন শ্যামল

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৯৮ বার

আকরাম-সজীবের টাকার লেনদেনে জিম্মি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের রাজনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজিব-আকরাম কেন্দ্রীয় কমিটির পর থেকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে ভিন্ন এক সংস্কৃতি চালু হয়। শুরু হয় অর্থের বিনিময়ে কমিটি বাণিজ্য। ছাত্রদলের সদ্যবিদায়ী সাবেক সাধারন সম্পাদক আকরামুল হাসান বিএনপির এই গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হওয়ার পর বদলে যায় তার জীবনের চাকা।

পরিচয় ও সক্ষতা গড়ে উঠে সামান্য মাটি কাটার বদলি থেকে হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া বালু মান্নানের ছেলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবের সাথে। এরপর তার আর পিছু ফিরে তাঁকাতে হয়নি। দীর্ঘ সময় দল ক্ষমতায় না থাকলেও অভ্যন্তরীণ কমিটি বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে রাতারাতি হয়ে যান কোটি কোটি টাকার মালিক। নারায়ণগঞ্জ এর স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুখে মুখে শোনা যায় বসুন্ধরায় ফ্ল্যাট, নগদ মোটা অংকের টাকা ও বিভিন্ন অর্থনৈতিক সুযোগ সুবিধার মাধ্যমে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজারুল ইসলাম মান্নান ওরফে (বালু মান্নান) এর ছেলে খাইরুল ইসলাম সজীবকে বানানো হয় নাঃগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। এমনকি পরবর্তীতে খাইরুল ইসলাম সজিব এর ব্যবসায়িক পার্টনারও বনে যান আকরামুল হাসান।

তার এই কমিটি বাণিজ্য সচল রাখার জন্যই গত বছর হয়ে যাওয়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাউন্সিলে সিন্ডিকেট করে সাধারণ সম্পাদক হিসেবে বানিয়ে আনা হয় তারাই সহচর ইকবাল হোসেন শ্যামলকে। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যখন সারাদেশে বিভিন্ন ইউনিট কমিটি করা শুরু করে তখনই সাবেক সাধারণ সম্পাদক আকরামের পথে হাঁটতে দেখা যায় বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে। তার ভিন্নতা কাটেনি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলে। আকরামুল হাসান এর তৈরি করা রাজনৈতিক পুতুল হিসেবে পরিচিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব এর কমিটি বাণিজ্যে দিশেহারা হয়ে পড়েছে নারায়ণগঞ্জে ছাত্রদলের রাজনীতি করা ত্যাগী সব নেতাকর্মী। তাদের এই অপরাজনীতি ও কমিটি বাণিজ্যের বৈধতা দিতে গিয়ে বিএনপি তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইমেজকে মারাত্মকভাবে ক্ষুন্ন করা হয়েছে নারায়ণগঞ্জ বাসি কাছে। নারায়ণগঞ্জ এর আনাচে-কানাচে লোকমুখে শোনা যায় আজারুল ইসলাম মান্নান ওরফে (বালু মান্নানের) পাঠানো অর্থেই লন্ডন থেকে দল পরিচালনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সাধারণ ত্যাগী নেতাকর্মীরা এই অপপ্রচারের বিরুদ্ধে দলের বক্তব্য স্পষ্ট করার দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের এক কর্মী বলেন, ১৩ বছর দল ক্ষমতায় নেই। এখন টাকার বিনিময়ে কমিটি হচ্ছে। দলের জন্য হামলা-মামলার শিকার হলাম। ১৩ বছর পর দলের কাছ থেকে কি প্রতিদান পাবো সেটা দেখার বিষয়। তিনি আরো বলেন, নাঃগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব এর অর্থের কাছে আমরা আজ জিম্মি। এই সরকারের আমলে তারা সরকারের সাথে লিয়াজো করে ব্যবসা-বাণিজ্য করে মোটা অঙ্কের মালিক হয়েছেন। আমরা সেটা করতে পারিনি। তাই আমরা দলের দুঃসময়ে অক্লান্ত পরিশ্রম করা আজ বঞ্চিত। আমরা দাবি করব তারুণ্যের ও আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটি গুলোর বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি করে দিবেন। তাহলে বের হয়ে আসবে আমাদের সদ্য সাধারণ সম্পাদক আকরামুল হাসান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব ও বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এর কমিটি বাণিজ্যের চিত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্রনেতা নাঃগঞ্জ জেলা বিএনপি’র এক সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে কিছু বলার মত মন মানসিকতা আমার নেই। কিছু দুষ্ট লোকের পাল্লায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় ছাত্রদল নারায়ণগঞ্জ আজ এক রুগ্ন অবস্থায়। নারায়ণগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতি কে শক্তিশালী করার লক্ষ্যে এখনই যদি এসব দিকগুলোকে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে ভবিষ্যতে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির আরেক নেতা বলেন, আমরা তো এখানে বসে কত কিছুই শুনি। আজহারুল ইসলাম মান্নান সাহেবতো নিজেকে শক্তিশালী করার জন্য বিএনপির নেতাকর্মীদের মাঝে ছড়িয়েছেন যে তিনি সরাসরি তারেক রহমানকে টাকা দেন। তার বাহিরে কোন কমিটি আসবে না। এখন আমাদেরতো নেতার সাথে (তারেক রহমান) কথা হয়না তাহলে কিভাবে বলবো সে সত্য বলছে না মিথ্যা বলছে। তবে আপনি সোনারগাঁয়ে খোঁজ খবর নিলে এরকম কথা শুনতে কোন বেগ পেতে হবে না।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের এক নেতা বলেন, আমরা ভয়ে মুখ খুলতে পারছি না। তবে দীর্ঘ সময় ধরে এরকম অভিযোগ যেহেতু রয়েছে সেহেতু দলের উচিৎ এর সুষ্ঠ তদন্ত করা। আকরাম,সজিব ও শ্যামল এর সম্পর্ক কি সে বিষয়েও তদন্ত করা উচিৎ। তদন্তে বেরিয়ে আসবে সত্য মিথ্যা। যদি অভিযোগ মিথ্যে হয় তবে তারা নেতাকর্মীর কাছে ক্লিয়ার হয়ে গেলো আর যদি সত্য হয় তবে দল উপকৃত হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net