1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্বিতীয় দিনেও শতাধিক ভাসমান মানুষদের মাঝে ঈদের বিশেষ খাবার বিতরণ করলো মুসাফির - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

দ্বিতীয় দিনেও শতাধিক ভাসমান মানুষদের মাঝে ঈদের বিশেষ খাবার বিতরণ করলো মুসাফির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৬৯০ বার

এম.এইচ সোহেল, চট্রগ্রাম : ঈদুল আযাহার দ্বিতীয় দিনেও শতাধিক ভাসমান মানুষদের মাঝে ঈদের বিশেষ খাবার বিতরণ করলো আর্তমানবতা মূলক সামাজিক সংগঠন মুসাফির।

২রা আগস্ট (রোববার) রাতে নগরীর জামালখান, চেরাগী পাহাড়, লাভ লেইন, আন্দরকিল্লা, লালদীঘির পাড় এলাকায় সমাজের পিছিয়ে পড়া ভাগ্যবিড়ম্বিত শতাধিক অসহায় ভাসমান মানুষদের মাঝে ঈদের বিশেষ খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও মুসাফির এর আহ্বায়ক মুহাম্মদ মহরম হোসাইন এর নেতৃত্বে ঈদের বিশেষ খাবার বিতরণ কালে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাহী সদস্য অমিত দাশ, সাংবাদিক প্রীতম দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন মুসাফির সদস্য আকলিমা আকতার মনি,
মো. ইরফান, সাজ্জাদ হোসেন তালুকদার প্রমুখ।

ভাসমান মানুষদের দ্বিতীয় দিনের খাবার বিতরণের জন্য মুসাফিরের মানবিক ডাকে সাড়া দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন বিশিষ্ট সমাজসেবক ও চসিক ২১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু মুহাম্মদ মহসিন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net