1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

নওগাঁয় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৬৪৫ বার

প্রতিনিধি, নওগাঁঃ
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা, সঙ্গীত, চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশ গড়ার প্রত্যয় জানানো হয়।

দিবসটি উপলক্ষে শনিবার(১৫ আগস্ট) সকালে শহরের মুক্তির মোড়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নওগাঁ সদর আসনের সাংসদ নিজাম উদ্দিন জলিল। এছাড়া জেলা প্রশাসক হারুন-অর-রশীদ ও পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকালে শহরের সরিষাহাটির মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। দুপুরে শহরের নওজোয়ান মাঠ ও তাজের মোড়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। জোহরের নামাজের পর শহরের প্রতিটি মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net