1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে জাতীয় শ্রমিক লীগের শোক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

নরসিংদীতে জাতীয় শ্রমিক লীগের শোক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৬২৭ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকালে জেলা আওয়ামী কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সফল মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল।

এসময় আরো উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু বীর মুক্তিযোদ্ধা, হাবিবুর রহমান ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ , সাবেক জেলা যুবলীগের সভাপতি একরামুল ইসলাম জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া।

এছাড়া জেলা ছাত্র লীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু, সেচ্ছাসেবক লীগের সভাপতি দিপু মাহমুদ, শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইষলাম স্বপন, শ্রমিকলীগ নেতা আনিছুর রহমান, লায়ন সরকার, মোহাম্মদ খন্দকার পারভেজ, সামসুল আরেফিন প্রমুখ।

মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, কে বিদেশে টাকা পাচার করেছে এবং কার ছেলে বিদেশে থাকে তা নরসিংদীর জনগণ ভালো করে জানে। আমরা কথা বলতে চাইনা যদি বলা শুরু করি তাহলে কে ভালো কে মন্দ জানা যাবে। আসেন স্টেডিয়ামে ওপেন চ্যালেঞ্জ। আপনি থাকবেন আমিও থাকবো। আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দিবো। বিচারের দায়িত্বটা জনগণকে দিলাম। ভূলে যাবেন না আপনার পাশে যারা এখন আছে তাদেরকে আপনি এই মঞ্চে অশালীন ভাষায় গালাগাল করেছেন। সময় এলে সব ফাঁস করে দিবো। আপনাকে স্মরণ করে দিতে দিতে চাই। আপনার নাতি মনির সাধারণ শ্রমিক থেকে আজ শতকোটি টাকার মালিক হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net