1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পানগুচ্ছি নদীতে গরুবাহী ট্রাক। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

পানগুচ্ছি নদীতে গরুবাহী ট্রাক।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৩৯৪ বার

নইন আবু নাঈম বাগেরহাটঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি গরুসহ একটি মিনি ট্রাক নদীতে পড়ে গেছে। শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। একটি গরু সাঁতরে কিনারে উঠলেও অপর গরুটি পানিতে ডুবে মারা গেছে।
ট্রাকটি উদ্ধারের জন্য থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল বেলা ২টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ভাইজোড়া গ্রামের দরিদ্র কৃষক জাকির হাওলাদার দুটি গরু বিক্রির উদ্দেশ্যে ট্রাক নিয়ে ফেরীতে উঠছিলো। এসময় ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে।
ট্রাক চালক নাসির গাজী বলেন, ট্রাকটি ফেরীতে ওঠার পরে ফেরী চালকের ভুলে পন্টুনের খাম্বায় ধাক্কা লেগে নদীতে পড়ে যায়।
অপরদিকে ফেরী চালক সাখাওয়াত হোসেন বলেন, নিষেধ করা স্বত্ত্বেও ফেরীতে উঠতে গিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়।
সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ ঘটনাস্থলে রয়েছেন।
থানা অফিসার ইন চার্জ বলেন, মৃত অবস্থায় একটি গরু উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারন এখনই বলা যাচ্ছেনা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net