1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৬৫০ বার

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার (১৫ আগস্ট) তিনি আকস্মিক ঢাকা সফরে আসেন।

এ দিন সন্ধ্যায় গণভবনে তাদের সাক্ষাৎ হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে প্রায় এক ঘণ্টা চলে ওই বৈঠক। পরে রাতে কয়েকজন সাংবাদিককে বৈঠকে আলোচনার বিভিন্ন দিক জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দিল্লির ‘বিশেষ বার্তা’ নিয়ে এসেছেন বিদেশ সচিব শ্রিংলা।’

রীভা গাঙ্গুলী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে বিশেষ ও নিবিড় সম্পর্ক। এ কারণে মহামারির মধ্যে আন-অফিসিয়াল ধরনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন বিদেশ সচিব।’

করোনাভাইরাস মহামারি পরবর্তী সময়ে দুই দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহযোগিতা জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান রীভা গাঙ্গুলী দাশ।

শ্রিংলার আগমনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধুবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন হাই কমিশনার।

দু’দিনের আকস্মিক সফরে মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা। জানুয়ারিতে এই পদে আসার পর এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে কয়েক বছর ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব পালন করে গেছেন শ্রিংলা।

আজ বুধবার দুপুরের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net