1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত - আবু সুফিয়ান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত – আবু সুফিয়ান

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫৩৫ বার

বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার ২৮ আগস্ট বিকাল ৪ ঘটিকার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, বিএনপি প্রতিষ্ঠা থেকে শুরু করে এদেশের মানুষের স্বার্থ রক্ষায় সবসময় বদ্ধপরিকর ছিল। বিএনপি দেশ ও জনগণের কথা বলে। বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবদি কাজ করে যাচ্ছে। তাই এদেশের ষোলকোটি মানুষের হৃদয়ে শহীদ জিয়া ও জিয়া পরিবারের উপর শত বাধা বিপত্তির মাঝেও অটল রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন, এড. ফোরকান, আব্দুল গাফ্ফার চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, এম. মনজুর উদ্দিন চৌধুরী, এস.এম. মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, এড. নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, খোরশেদ আলম, জামাল হোসেন, ভিপি মোজাম্মেল, হুমায়ুন কবির আনসার, আমিনুর রহমান চৌধুরী, হাজী রফিকুল আলম, নবাব মিয়া, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জিয়াউদ্দিন আশফাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, জেলা তাঁতী দলের আহ্বায়ক নুরুল আবসার সহ প্রমুখ।

প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে ৩১ আগষ্ট বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভা, ১ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিকার সময় ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্টিত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net