1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় বাঁশখালীতে দুই বেকারিকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় বাঁশখালীতে দুই বেকারিকে জরিমানা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫১৭ বার

চট্টগ্রামের বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করায় পৃথক অভিযানে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. আতিকুর রহমান।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার গুনাগরি বাজার ও পুকুরিয়ার চাঁদপুর বাজারে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গুনাগরি বাজারের শাহ্ আমানত বেকারিকে ২০ হাজার টাকা ও পুকুরিয়া চাঁদপুর বাজারের ঢাকা সুপার কিং বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিভিন্ন দোকানিকে সতর্কও করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯/৫৩ ধারায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার মু. আতিকুর রহমান। অভিযান পরিচালনাকালে সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সফ্যাক্টর জগৎ লাল পাল, বিএসটিআই’র প্রতিনিধি সহ থানা পুলিশের একটি টিম।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে গুনাগরি বাজারের শাহ্ আমানত বেকারিতে ও চাঁদপুর ঢাকা সুপার কিং বেকারিতে অভিযান চালানো হয়। এই দুই বেকারিতে কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুটি বেকারিকেই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net