ঢাকা   ০৬:২৭:৪৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৭৪১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ঃ মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক গাড়িতে ব্যাটারি বিস্ফোরণে দুই কন্যা সন্তানের জনক ইমরান (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে । সে ওই গ্রামের সুলতান মল্লিকের ছেলে ।
জানা গেছে, গতকাল বুধবার সারাদিন অটো চালিয়ে বাড়িতে গিয়ে অটো চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে । আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ইজিবাইকের চার্জার থেকে লাইন খুলতে গিয়ে সমস্ত গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায় । বিদ্যুতায়িত গাড়ি ধরার সাথে সাথে ব্যাটারি বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায় এবং ইমরান ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে ।
এ ঘটনায় স্থানীয় পুলিশক্যাম্প ইনচার্জ প্রসেনজিৎ কুমার মন্ডল জানান , এই লাশের ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ নেই সে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে । যে কারণে আমরা লাশ দাফন করার নির্দেশ দিয়েছি।
হঠাৎ করেই এই দূর্ঘটনায় ইমরানের মৃত্যুতে নাকোল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি