1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলা বন্দর ও সুন্দরবনের নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি বন্যা আতংক! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোংলা বন্দর ও সুন্দরবনের নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি বন্যা আতংক!

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৬৫০ বার

দূযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে হঠাৎ করেই মোংলা ও সুন্দরবন উপকূলীয় নদ-নদী ও খালে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক জোয়ারের তুলনায় দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পাওয়ায় মোংলা নদীর ফেরিঘাটসহ আশপাশের নিচু এলাকা তলিয়ে গেছে। পানি বাড়ায় ফেরিঘাটের পল্টূন ও রাস্তা তলিয়ে যাওয়ায় ফেরী ভিড়তে এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

জোয়ারের সময় ঝুঁকি নিয়ে চলছে ফেরি ও যানবাহন। এদিকে হঠাৎ করে বন্দরের পশুর চ্যানেল, মোংলা নদীসহ সুন্দরবনের অভ্যন্তরের নদী-খালে পানি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে বন্যা আতংক দেখা দিয়েছে। এছাড়া স্বাভাবিকের তুলনায় হঠাৎ করে কয়েক ফুট পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের রাস্তাঘাটও তলিয়ে গেছে। একই অবস্থা বনের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও বনের অভ্যন্তরের নদী-খালের। নদী-খালের পানি বাড়ায় চরম আতংক ও ক্ষতির ঝুঁকিতে রয়েছেন এখানকার প্রায় ১০ হাজারের বেশি চিংড়ি চাষী। আবহাওয়া অফিস বলছে, কয়েকদিনের টানা বৃষ্টি এবং লঘুচাপের প্রভাবে মোংলাসহ আশপাশ উপকূলীয় এলাকার নদ-নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এছাড়া শুক্রবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net