ঢাকা   ১০:১৮:৪৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৩১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধিঃ
এবার করোনা আক্রান্ত হলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। শেরপুরে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হলেন ৩২৮ জন। এবং সুস্থ হয়েছেন ২৯১ জন। আর চারজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হিসেবে সুস্থতার হার ৮৯ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ২ জন রয়েছেন।

৭ আগষ্ট শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৫৩, নকলায় ৫৮, নালিতাবাড়ীতে ৬৩, ঝিনাইগাতীতে ২৮ ও শ্রীবরদী উপজেলায় ২৬ জন রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন চিকিৎসকসহ ৫৪ জন স্বাস্থ্যকর্মী আছেন।

সিভিল সার্জন বলেন, পবিত্র ঈদুল আজহার পর শেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। বিশেষ করে শেরপুর শহর এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম জেলায় করোনা প্রতিরোধে প্রসংশনীয় ভুমিকা রেখে যাচ্ছেন। একই সাথে জেলা পুলিশ বিভাগের সদস্যদের উজ্জীবিত রাখতে নানা মূখী কর্মতৎপরতা চালিয়ে আসতেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি