1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাইফুলের সেঞ্চুরিতে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ 

সাইফুলের সেঞ্চুরিতে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয়

বাঁশখালী সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৬২৩ বার

বাঁশখালী ক্রিকেট একাডেমির আয়োজনে ঢাকা শেখ কামাল ক্রিকেট একাডেমি বনাম বাঁশখালী ক্রিকেট একাডেমির
মধ্যকার ছয় ম্যাচের এক প্রীতি ক্রিকেট সিরিজ বাঁশখালী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সিরিজের প্রথম খেলায় ৬ উইকেটে, দ্বিতীয় খেলায় ৮ উইকেট তৃতীয় খেলায় ৮৫ রানে এবং বাঁশখালী ক্রিকেট একাডেমির সাইফুলের অপরাজিত ১০১ রানের সেঞ্চুরির সুবাদে ৩-০ তে সিরিজে এগিয়ে গেলো বাঁশখালী ক্রিকেট একাডেমি।
অদ্য ২৬শে আগস্ট ২০২০ ইং রোজ বুধবার সকাল ৮ ঘটিকার সময় সিরিজের ৩য় ম্যাচে অতিথি টিম ঢাকা শেখ কামাল ক্রিকেট একাডেমি টসে জয় লাভ করে প্রথমে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে ব্যাট করতে পাঠালে বাঁশখালী ক্রিকেট একাডেমির মিডল অর্ডার ব্যাটসম্যান সাইফুলের ১০১* অপরাজিত সেঞ্চুরি ও তারেক ৬৯ এবং আজিজের ৫৪ রানের দায়িত্বশীল ব্যাটিং এর সুবাদে বাঁশখালী নির্ধারিত ৪০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
শেখ কামাল ক্রিকেট একাডেমির হয়ে ইমরান ৩টি,মিনার,আহমদ ২টি, সিদ্দিক ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে শেখ কামাল ক্রিকেট একাডেমি ৩৪৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩৫.৩ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করেন।

দলের হয়ে মোহাম্মদ ৩৭, ইমরান ৩৭, রায়হান ২৭,সিদ্দিক ২৪ রান করেন।বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে বোলিংএ শোয়াইব ও এনাম ২টি,রাশেদ,ফারুক, ফাহিম ১টি উইকেট লাভ করেন।
উক্ত খেলায় ১০১ রানের অনবদ্য সেঞ্চুরি করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমির মোঃ সাইফুল।
উল্লেখ, প্রথম খেলায় সোহান,দ্বিতীয় মোঃ আজিম এবং তৃতীয় খেলায় মোঃ সাইফুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়,উক্ত ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও পরিচালক মোহাম্মদ এরশাদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net