1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ; কাজী নজরুল সাম্যের-মানবতা আর বিদ্রোহের কবি : ন্যাপ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২  লাকসামে উত্তরদা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাতকানিয়ায় খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ

৪৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ; কাজী নজরুল সাম্যের-মানবতা আর বিদ্রোহের কবি : ন্যাপ

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৬৪৪ বার

আমাদের জাতীয় অহঙ্কার কবি কাজী নজরুল ইসলামের সৃজনশীল জীবনের সময়সীমা স্বল্পকালীন হলেও অনেক বেশি বিচিত্র বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, কাজী নজরুল ইসলামের ব্যাক্তি জীবন ও কর্মজীবনের বেলায় আমরা সেটাই দেখি। কাজী নজরুল একাধারে সাম্যের-মানবতার, প্রেমের-দ্রোহের, বিদ্রোহের কবি।

বুধবার (২৬ আগস্ট) ২৭ আগস্ট/১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, পরাধীনতার গ্লানি মোচনের জন্য তার বিদ্রোহী চেতনাকে পরিপক্ব করেছিল যা পরবর্তীকালে কাজী নজরুলকে বাধাহীনভাবে প্রকাশ্য বিদ্রোহের দোরগোড়ায় এনে দাঁড় করেছিলেন। বাংলার জাতীয়তাবাদী একজন মানুষের মানবিক সত্তা কেমন হতে পারে, কাজী নজরুল আমাদের তা দেখিয়েছেন। তিনি দেশকালের সীমা অতিক্রম করে দুঃশাসন, অপশাসনকে ডিঙিয়ে মাড়িয়ে উচ্চারণ করেন তার কবিতা।

নেতৃদ্বয় বলেন, জন্ম মৃত্যুর মাঝে নিজের সৃজনশীলতা দিয়ে কাজী নজরুল ইসলাম আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন এবং থাকবেন। ‘সেইজন্য নজরুল একজন নজরুলই’। কাজী নজরুল মানবতার কবি, মানুষের কবি। তার সাহিত্যের বজ্র বিদ্যুতের মত বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

কর্মসূচী :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net