1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবৈধ_সম্পদ নিয়ে টেনশনে বর্তমান ও সাবেক মন্ত্রী-আমলারা-সোলায়মান চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

অবৈধ_সম্পদ নিয়ে টেনশনে বর্তমান ও সাবেক মন্ত্রী-আমলারা-সোলায়মান চৌধুরী

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৬৯৮ বার

নীলফামারী জেলা শাখার ৫১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন আমার বাংলাদেশ পার্টির। এবি পার্টির জেলা সমন্বয় কমিটি গঠন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগিতা কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে নীলফামারী জেলা শহরের আয়াত কমিউনিটি সেন্টারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত সচিব এবি পার্টির আহ্বায়ক জনাব এএফএম সোলায়মান চৌধুরী উপরোক্ত কথা বলেন।

রংপুর বিভাগের সমন্বয়কারী ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জননেতা এরশাদ হোসেন সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির অন্যতম যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। আরও অতিথি ছিলেন এবি পার্টির সহকারী সদস্য সচিব লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য তরুণ ব্যবসায়ী আব্দুর রহমান, এবি পার্টির নেত্রী জোস্না খাতুন ও উম্মে রুবানা লাবনী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ডা. এনায়েতুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াৎ করেন মাওলানা লিয়াকত আলী, গীতা থেকে পাঠ করেন শ্রী হিরাম্বয় কুমার রায়, স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আবু হেলাল। অনুষ্ঠান চলাকালে অতিথিদের শুভেচ্ছা জানাতে সভাস্থলে আসেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। তিনি ঐক্য ও অধিকারের রাজনীতির উদ্যোক্তাদের প্রতি অভিনন্দন জানান।

বিশেষ অতিথি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার সকলের সর্বসম্মত প্রস্তাবের ভিত্তিতে অধ্যাপক মো. আবু হেলাল কে আহ্বায়ক, মাওলানা লেয়াকত আলী ও ডা. এনায়েতুর রহমান যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির নাম ঘোষনা করেন।
এ সময় বক্তব্য প্রদানকালে তিনি বলেন-রাজনীতি করবে ভাল মানুষেরা, ত্যাগী মানুষেরা, যাদের মনে মানুষের প্রতি ভালবাসা আছে তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনতে এবি পার্টি কাজ করবে।

সদস্য সচিব মজিবুর রহমান মন্জু বলেন রাজনৈতিক দলগুলো তৈরী হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। অধিকার আদায়ের আন্দোলনে জনগণ তাদের সমর্থনও দিয়েছিল। কিন্তু জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আরোহনের পর তারা কেউ বাকশাল কেউবা স্বাৈরতন্ত্র ও পরিবারভিত্তিক নেতৃত্বের চক্র তৈরী করেছে। ক্ষমতার মোহে আদর্শিক দলগুলোও একসময় আদর্শের সাথে আপোষ করে তাদের সাথে হাত মিলিয়েছে। রাজনীতিবিদদের ব্যর্থতার প্রেক্ষাপটে এবি পার্টি তাই আজ নতুন রাজনীতির ডাক দিতে বাধ্য হয়েছে।

সহকারী সদস্য সচিব মিজানুর রহমান চৌধুরী বলেন,
অবৈধ সম্পদের পাহাড় গড়ার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। যারা মানুষের উপর জুলুম করে তাদের আমরা আর নেতা মানতে চাইনা। মাঠ থেকে যোগ্য ও ত্যাগী কর্মীদের কেন্দ্রীয় নেতা বানানো হবে।

কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান বলেন, মানুষের কল্যানের জন্য কাজ করলে, দূ:খ মোচন এর কর্মসূচি নিলেই দুনিয়া ও পরকালের কল্যান সম্ভব। কিন্তু মানুষের কষ্ট মোচনের জন্য কাজ না করে বন্দুকের জোরে কেউ কেউ ক্ষমতায় যেতে চান। আবার কেউ কেউ আছেন যারা জনগণের জন্য কাজ না করে পরকালীন কল্যানের স্বপ্ন দেখেন।

সভাপতির বক্তব্যে জননেতা এরশাদ হোসেন সাজু বলেন আমরা পুরো রংপুর বিভাগ কে এবি পার্টির জন্য মডেল হিসেবে উপস্থাপন করার জন্য কাজ করব। রংপুর বিভাগের ৩৩ টা আসনে যোগ্য প্রার্থী দিয়ে আমরা যেন নির্বাচন করতে পারি সেজন্য সবাইকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net