1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আক্রান্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জি.এমের জন্য এমপি’র পক্ষে ফল উপহার দিল পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড়

করোনায় আক্রান্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জি.এমের জন্য এমপি’র পক্ষে ফল উপহার দিল পারভেজ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৬৫৫ বার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদের জন্য ফল নিয়ে গেলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।গত বৃহস্পতিবার রাতে তিনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফল নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২’র অফিস সংলগ্ন জিএম এর বাসায় গিয়ে চিকিৎসার বিষয়ে খবরাখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি ও রাউজান পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. তসলিম উদ্দিন, রাউজান উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো আলমগীর আলী, রাউজান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাবের হোসেন, রাউজান পৌর যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, রাউজান উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর চৌধুরী, নাসির উদ্দিন, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, ছাত্রনেতা বেলাল হোসেন সিফাত, জুয়েল, ইমন, মুবিন, সুদিপ্ত দাশ, জাহেদ, দেবজিৎ, তানভীর, সাদমান, রাফি, আসিফ প্রমূখ।উল্লেখ্য, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ গত এক সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২এর অফিস সংলগ্ন বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net