1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে তাঁতীলীগের শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

চুনারুঘাটে তাঁতীলীগের শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬৫৩ বার

হবিগঞ্জের চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও ২১‘শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরণে উপজেলা তাঁতীলীগের শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের আয়োজনে শনিবার (২৯ আগস্ট) বিকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ তাঁতীলীগের শত-শত সমর্থকদের নিয়ে উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়াম হতে একটি বিশাল শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মধ্য বাজারে এসে শোক র‌্যালিটি শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা তাঁতীলীগের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফজল মিয়া, প্রদিপ শীল, দিদার হাজ্বী, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক কাজীম আলী মীর, পেীর তাঁতীলীগের সদস্য সচিব মোঃ আব্দুল মালেক, ১নং গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগ সভাপতি মোঃ জালাল উদ্দিন খান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম রণি, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন তাঁতীলীগের সদস্য সচিব রাসেল আহমেদ, ১০নং মিরাশী ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক ফারুক আহমদ, সদস্য সচিব জাবেল আহমেদ, ৯নং রানীগাঁও ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক সুরুজ আলী, যুগ্ন আহবায়ক মোঃ মাহিফুল, ৬নং সদর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মোঃ রিপন মিয়া, ৫নং শানখলা ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক জলফু মিয়া ও সদস্য সচিব মোঃ মজিদ সহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তাঁতীলীগ নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net