1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে ১৫টিওয়ার্ডে সড়কের বেহাল অবস্থা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

টঙ্গীতে ১৫টিওয়ার্ডে সড়কের বেহাল অবস্থা

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬২০ বার

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিনে ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন টঙ্গী অঞ্চল (১)। টঙ্গীর এই ১৫টি ওয়ার্ডের ৯০শতাংশ সড়কের বেহাল অবস্থা হয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।গত ৭ বছরেও এই ১৫টি ওয়ার্ডের সড়ক গুলোর সংস্কার করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

এই ওয়ার্ড গুলোতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকার অলিগলি পানীর নিচে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা তাদের ইশতেহারে এলাকার উন্নয়নের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারের কথা বলে থাকলে ও নির্বাচনের পর জনগণকে দেয়া তাদের সেই ওয়াদা ইশতেহারেই সীমাবদ্ধ থেকে যায়।

২০১৩ সনে গাজীপুর সিটি করপোরেশন গঠিত হওয়ার পর দুইবার নির্বাচন হয়েছে। গত ৭ বছেরে এই এলাকায় সিটি করপোরেশনের অধিকাংশ সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়ে আসছি। তারা বলেন, আমাদের টঙ্গীর এই ১৫টি ওয়ার্ডে একটি ও খেলার মাঠ, পার্ক বা কোন প্রকার বিনোদন কেন্দ্র না থাকায় উঠতি বয়সের ছেলে মেয়েরা তাদের বিনোদন বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে।

উল্লেখযোগ্য সড়ক গুলোর মধ্যে, বনমালা থেকে বাইপাস সড়ক, গাজীপুরা, এরশাদ নগরের অধিকাংশ সড়ক,সাতাইশ থেকে ভাদাম দেওড়া সড়ক, থানা গেইট থেকে দত্তপাড়া সড়ক, ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রীর বাসভবনের সড়ক, ব্যাংক মাঠ সড়ক, মরকুন থেকে নৌ-ঘাট পর্যন্ত, টঙ্গী স্টেশন রোড থেকে আরিচপুর বউ বাজার সড়ক, টঙ্গী বাজারের অধিকাংশ অলিগলি, চেরাগআলী থেকে আউচপাড়া ও সাহাজ উদ্দিন সড়ক, হোসেন মার্কেট থেকে বনমালা সড়ক, টঙ্গী পূর্ব থানা সড়ক, চম্পাকলি থেকে মধুমিতা সড়কের বেহাল অবস্থা। এই সড়ক গুলোতে দীর্ঘ ৭ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি। এই সড়ক গুলো দিয়ে যান চলাচল ছাড়াও সাধারণ পথচারীদের চলাচলে ও অনুপযোগী হয়ে পড়েছে। বছরজুড়ে খানাখন্দের এই সড়কে হাটু পানী জমে থাকে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, গাজীপুর মেট্রো পলিটন পুলিশের একটি গুরুত্বপূর্ণ থানা হচ্ছে টঙ্গী পূর্ব থানা, বছরে ৯ মাস পানীর নিচে থাকে এই থানা গেইট। ফলে থানায় প্রবেশের সড়কটিতে খানাখন্দ হয়ে গেছে। সিটি করপোরেশনে কয়েক দফায় যোগাযোগ করেও কোন কাজ হয়নি।

এব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী (অঞ্চল ১ ও ২) এর, এবিএম ছিদ্দিকুর রহমান জানান, আমাদের সিটি করপোরেশনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে চলতি বছরেই এলাকার ভাংগাচুরা সড়কগুলো সংস্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net