1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা ছাড়াই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

তাড়াইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা ছাড়াই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৫০৫ বার

উপজেলা প্রতিনিধি,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় ও কালো পতাকা ছাড়াই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

জানা গেছে,১৫আগষ্ট জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে উপজেলা প্রশাসন এবং স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।এর মধ্যে সকাল ১০ টায় সদর বাজারের মুুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ।এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আবু রিয়াদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি,সমবায় অফিসার শামসুল আলম,সাবেক উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই,উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু সহ স্থানীয় গনমাধ্যম কর্মীবৃন্দ।

জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে গণমাধ্যম কর্মীদের দৃষ্টিগোচর হলে হলে কেন জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়নি প্রশ্ন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত সকলেই ক্ষোভ প্রকাশ করেন।তাৎক্ষণিক নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ মুুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বায়িত্বপ্রাপ্তদের পতাকা উত্তোলনের নির্দেশ প্রদান করেন এবং বিষয়টি দু:খজনক বলে অবিহিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net