1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র চেষ্টা তৌহিদী জনতা রুখে দেবে' - হেফাজত মহাসচিব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র চেষ্টা তৌহিদী জনতা রুখে দেবে’ – হেফাজত মহাসচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৭৩৯ বার

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখা চালু করার দাবিতে মাইনরিটি সংগ্রাম পরিষদের সভাপতি অশোক কুমার সাহার পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষের লিগ্যাল নোটিশ পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিছ আল্লামা জুনায়েদ বাবুনগরী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত ইস্যু। নতুন করে এটি নিয়ে বিতর্ক তৈরি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করাই তথাকথিত ‘মাইনরিটি সংগ্রাম পরিষদ’ ও এসংশ্লিষ্টদের উদ্দেশ্য।

তিনি বলেন, আমাদের ধারণা, এটিকে ইস্যু বানিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে ইসলাম ও দেশ বিরোধী শক্তি। তাই সংশ্লিষ্ট মহলকে অতি দ্রুত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি’

যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ-অনুভূতি নিয়ে তামাসা করতে চায়, তাদের কঠোর হস্তে দমনের আহবান জানান আল্লামা বাবুনগরী

তিনি বলেন- এই দেশ মুসলমানের দেশ। এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম ছিলো, ইসলামই থাকবে, ইন-শা আল্লাহ। এই দেশের মাটিতে জন্ম নিয়ে, এই দেশের খেয়ে পরে বেড়ে উঠে এই দেশেরই বিরুদ্ধে ষড়যন্ত্র তৌহিদী জনতা প্রতিহত করবে ইনশাআল্লাহ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net