1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ঝুলন্ত লাশ উদ্ধার! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

শরণখোলায় ঝুলন্ত লাশ উদ্ধার!

নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬৯৪ বার

বাগেরহাটের শরণখোলায় সালাম খাঁন (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব-খোন্তাকাটা গ্রামে একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে শরণখোলা থানা পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। গত ২৫ আগষ্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের বড় ভাই আঃ মান্নান খাঁন জানান, সালাম দীর্ঘদিন স্ত্রী-সন্তান নিয়ে কুমিল্লায় বসবাস করে। সে কবে কখন বাড়িতে এসেছে তা জানেন না।

কুমিল্লায় অবস্থান করা সালামের স্ত্রী শাহিদা বেগম জানান, তারা প্রায় ১৫ বছর ধরে কুমিল্লা ক্যান্টমেন্ট সংলগ্ন মাঝিপাড়া এলাকায় বসবাস করছেন। তার স্বামী গত ২৫ আগস্ট বিকালে বাসা থেকে বের হবার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তার আত্মহত্যা করার মত কোনো কারণ ছিলনা। তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন না। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। তিনি আর্মিদের রেশন উঠানো এবং বাসা পরিবর্তনের মালামাল পরিবহনের কাজ করতো। তাদের বাসার সামনে দোকানে যাওয়া কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
নিহত বড় মেয়ে শরণখোলার পূর্ব খোন্তাকাটা গ্রামের সালমা আক্তার জানান, শুক্রবার দুপুরে তার বাবাকে তার এক চাচী বাড়িতে ঢুকতে দেখেছেন। তার বাবার আত্মহত্যা করার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।

শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পরিত্যক্ত ফাঁকা ঘর থেকে গলায় রশি দেওয়া সালামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝে নিখোঁজ হয়ে যেতেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net