1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হাছান জামান সম্পাদক নুরুল আহসান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

হাটহাজারী ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হাছান জামান সম্পাদক নুরুল আহসান

কে ‌এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৬৭০ বার

হাটহাজারী উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নতুন কার্যকরী কমিটির গঠিত হয়েছে। উপজেলা পরিষদ কনফারেন্স হলে মঙ্গলবার এ কমিটি গঠিত হয়। এতে চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান বাচ্চুকে সভাপতি এবং ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

হাটহাজারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত মিটিংয়ে ফতেপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক সভাপতি এডভোকেট মো. শামীম বলেন- শুধু চট্টগ্রাম নয় সারা দেশের চেয়ারম্যান সমিতির মধ্যে হাটহাজারী দৃষ্টান্ত স্থাপন করেছি, পরস্পর আন্তরিকতার মাধ্যমে আমরা গত ৪ বছর সকলেই চেয়ারম্যান সমিতির নেতৃত্বে ছিলাম, উপজেলার প্রতি চেয়ারম্যানই যোগ্য এবং নেতৃত্ব দেয়ার উপযুক্ত। ধারাবাহিকভাবে সবাই দায়িত্বপালন করছি এবং আমাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান’

তিনি সাবেক মন্ত্রী, সাংসদ ও সমিতির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং কার্যক্রম এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা কৃতজ্ঞচিত্বে স্মরণ করেন।
এতে আরো অভিমত ব্যক্ত করেন- ধলই চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর জামান সিআইপি, মেখল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী, দক্ষিণ মাদার্শা চেয়ারম্যান এম এ মজিদ, উত্তর মাদার্শা চেয়ারম্যান মন্জুর হোসেন চৌধুরী মাসুদ, শিকারপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিকী, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সরওয়ার মোর্শেদ তালুকদার।

সভায় পূর্বের নভাপতি আলমগীর জামান সিআইপি এবং সাধারণ সম্পাদক এম এ মজিদ সতুন সভাপতি ও সাধারণ সম্পাদক’কে দায়িত্ব হস্তান্তর করেন।

সভা শেষে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে সকলে ফুল দিয়ে বরণ করে নেন। এবং সভাপতি হাসান জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক নুরুল আহসান লাভুকে নিয়ে চেয়ারম্যানগণ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net