1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ক্রেতা সেজে ৫০ হাজার টাকা চুরি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

কক্সবাজারে ক্রেতা সেজে ৫০ হাজার টাকা চুরি

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩১১ বার

ক্রেতা সেজে দোকানের ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা চুরি করেছে সংঘবদ্ধ চক্র।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী স্টেশনস্থ মেসার্স হোসাইন ক্রোকারীজে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক মোমেনুর রহমান মোমেন জানিয়েছেন, তিনি দোকানে বসে মালামাল ক্রয়ের জন্য টাকা গুনে ক্যাশবাক্সে রাখছিলেন।
এসময় মুখে মাস্ক পরা ৩ যুবক দোকানে এসে বিভিন্ন মালামালের মূল্য জানতে শুরু করে।

এরই ফাঁকে এক যুবক কৌশলে ক্যাশবাক্স থেকে ৫০ হাজার টাকার বান্ডিল নিয়ে ফেলে।

টাকা নেয়ার পর মুহুর্তেই চক্রটি দোকান ত্যাগ করে। প্রতারকরা চলে যাওয়ার পর তিনি দেখতে পান ক্যাশবাক্সে ৫০ হাজার টাকার বান্ডিলটি উধাও।

তাৎক্ষনিক দোকানের সিসি ক্যামেরায় ৩ যুবকের কৌশলে টাকা চুরির দৃশ্য দেখতে পান। পরে চৌমুহনী সহ আশপাশে প্রতারকদের খোঁজাখুজি করে কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেবেন বলেও জানান-দোকান মালিক মোমেনুর রহমান।

তিনি আরো জানান-জড়িত চোরদের সন্ধানদাতাকে পুরস্কৃত করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net