1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকায় থেমে থেমে সারাদিনই বৃষ্টি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন!

ঢাকায় থেমে থেমে সারাদিনই বৃষ্টি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৮৬৬ বার

নিজস্ব প্রতিবেদক | মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

আজ ভোরেই ঢাকায় আগমন ঘটেছিল বৃষ্টির। এরপর থেকে কখনও হালকা বৃষ্টি হচ্ছে, কখনোবা একটু জোরে। তবে একেবারে টানা বৃষ্টি হচ্ছে না। কিছুক্ষণ বৃষ্টি আবার যেন অবসর।

অবসরে আকাশ মেঘলা থাকছে, আবার তীব্র তেজে রোদ, পরক্ষণেই ফের বৃষ্টির আগমন। এভাবে থেমে থেমে সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদফতর বলছে, রোববার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ৬ ঘণ্টায় ঢাকায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুরের পরও বৃষ্টি হচ্ছে। অবশ্য সেই তথ্য পাওয়া যাবে সন্ধ্যায়।

দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস হতে পারে, যা অস্থায়ীভাবে দমকায় ৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net