1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামুইরহাটে কিশোরী আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

ধামুইরহাটে কিশোরী আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৫০৭ বার

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামুইরহাটে বাল্য বিয়ের জেরে মোস্তারিফা বন্যা (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বন্যা ধামুইরহাট উপজেলার ভাতগ্রামের ওবায়দুল হকের মেয়ে এবং মইশড় গ্রামের আব্দুল মান্নানের নাতনি। সে স্থানীয় চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বন্যার বাবা তার মা রেনুয়ারাকে প্রায় ১২ বছর পূর্বে তালাক দেয়। তারপর থেকে মেয়েটি মায়ের সাথে নানা বাড়ীতে থাকতো।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস পূর্বে উপজেলার খেড়শুকনা গ্রামের আবু বক্করের ছেলে রুবেল হোসেনের (২২) সাথে নবম শ্রেণীতে অধ্যয়ণরত অবস্থায় জোর করে বিয়ে দেয়া হয়।

বন্যা তার স্বামী রুবেল হোসেনকে নিয়ে নানার বাড়ীতে বেড়াতে এসে সকলের অজান্তে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ওড়না গলায় জড়িতে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। আজ শনিবার(১৫ আগস্ট) বিকেলে তার স্বামীর বাড়ী খেড়শুকনা গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ধামুইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, মেয়েটির মা রেনুয়ারা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে বুঝা যাবে কিভাবে মেয়েটির মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net