1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন হাটহাজারীর নন-এমপিও ১২৬ শিক্ষক-কর্মচারী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন হাটহাজারীর নন-এমপিও ১২৬ শিক্ষক-কর্মচারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭০৭ বার

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম : চলমান করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ নন-এমপিও কারিগরী, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার হাটহাজারী উপজেলার ১০৬ শিক্ষক ও ২০ কর্মচারী মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে সহায়তা পেয়েছেন।

রোববার (৯ আগস্ট) হাটহাজারী উপজেলা পরিষদ কনফারেন্স হলে হাটহাজারী উপজেলার ১০৬ জন শিক্ষক’কে ৫ হাজার এবং ২০ জন কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা করে আনীত সহায়তা হস্তান্তর করেন হাটহাজারী ইউএনও মো. রুহুল আমিন।
চেক প্রদানের সময় হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আজম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় হাটহাজারীর ১২৬ জন শিক্ষক-কর্মচারীকে মোট ৫ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

প্রসঙ্গত, কোভিড-১৯এর কারণে ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম জেলার নন-এমপিও কারিগরী, মাদরাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মোট ১৮৭৫ শিক্ষকের জন্য ৫ হাজার টাকা করে এবং ২৪৯ কর্মচারীর জন্য আড়াই হাজার টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মোট ৯৯ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী।
সেই বরাদ্দ থেকেই হাটহাজারী উপজেলার ১০৬ শিক্ষক এবং ২০ কর্মচারী উল্লেখিত সহায়তা পেলেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net